সোমবার ১২ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

ইউপি চেয়ারম্যানের মাছের ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

  |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউপি চেয়ারম্যানের মাছের ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের ১০ দিন পরে মো. সিদ্দিক হাওলাদার (৪৪) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান জাহাঙ্গীরের ঘের থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, ৩০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই দিনমজুর। পরে ৫ অক্টোবর সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার শরণখোলা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহত মো. সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালি গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজ বলেন, অর্ধগলিত অবস্থায় ওই দিন মজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ হয়তো তাকে মেরে ঘেরে ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ পাওয়া যাবে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস