রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

ইউক্রেনের ‘পাশে নেই’ হাঙ্গেরি-অস্ট্রিয়া

অনলাইন ডেস্ক::   |   মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৩৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউক্রেনের ‘পাশে নেই’ হাঙ্গেরি-অস্ট্রিয়া

চলমান যুদ্ধে ইউক্রেনকে আর সামরিক সাহায্য দেবে না হাঙ্গেরি ও অস্ট্রিয়া। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায়, সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টফ সজালে-বব্রোভনিস্কি এবং অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী ক্লদিয়া টান্নার।

এ সময় হাঙ্গেরিয়ান প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে আর অস্ত্র পাঠাবে না তার দেশ ও অস্ট্রিয়া। কারণ তারা চান না, পরিস্থিতির আরও অবনিত হোক। তবে ইউক্রেনে আক্রান্তদের সাহায্য ও তাদের জন্য মানবিক সহায়তা পাঠাবে উভয় দেশে। ইউক্রেন যুদ্ধের বিষয়ে তার দেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানান ক্রিস্টফ।

অপরদিকে অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের প্রভাব যদি ইউরোপের অন্যত্র ছড়িয়ে পড়ে, তাহলে ভয়াবহ বিপর্যয় হয়ে যাবে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। প্রাথমিকভাবে মস্কোর ধারণা ছিল, এক সপ্তাহ কিংবা সর্বোচ্চ এক মাসের মধ্যে তাদের লক্ষ্য অর্জিত হবে। কিন্তু দেখতে দেখতে যুদ্ধের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। অথচ যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছে না বিশ্ব। রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছে, পশ্চিমারা যদি ইউক্রেনে সামরিক সাহায্য অব্যাহত রাখে, তাহলে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস