বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

আজিমপুরে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

  |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৩৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজিমপুরে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগ আজিমপুরের দক্ষিণ কলোনির একটি বাসা থেকে কাবেরী রানি সরকার (৩২) নামের এক সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ছিলেন।

বুধবার (৬ এপ্রিল) ভোরে আজিমপুর দক্ষিণ কলোনির ৩০/বি নম্বর বাসার নিচতলা থেকে মরদেহ উদ্ধার করে লালবাগ পুলিশ।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে আজিমপুর দক্ষিণ কলোনির ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আত্মীয়ের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, তার গলায় কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই রাজীব কুমার সরকার জানান, একবছর আগে ফেসবুকে রুপম চৌধুরী নামের এক ব্যক্তির সঙ্গে আমার বোনের সম্পর্ক গড়ে ওঠে ও তারা দুজনে বিয়ে করেন। আমার বোনের আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কেরানীগঞ্জে তার একটি ফ্ল্যাট ছিল। রুপম কৌশলে আমার বোনকে দিয়ে ওই ফ্ল্যাট ৩৫ লাখ টাকায় বিক্রি করিয়েছেন। আমাদের দাবী বোনকে হত্যা করে টাকা নিয়ে রুপম পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, ভোলার চরফ্যাশন থানার স্বপন চন্দ্র সরকারের সন্তান কাবেরী। বর্তমানে আজিমপুর দক্ষিণ কলোনির ওই বাসার নিচতলায় থাকতেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস