বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

স্ত্রীর পরকীয়ার প্রমাণ দেখালেন ক্রিকেটার আল আমিন

  |   শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্ত্রীর পরকীয়ার প্রমাণ দেখালেন ক্রিকেটার আল আমিন

টুডে নিউজ ডেস্ক::

মাঠের বাইরে থাকলেও হঠাৎই নারী নির্যাতনের মামলায় শিরোনাম হন জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন।তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তারই স্ত্রী ইসরাত জাহান।এ মামলায় আগাম জামিনও নিয়েছেন আল আমিন।কিন্তু আজ সামনে এসেছে ভিন্ন কথা।

স্ত্রীকে নির্যাতনের অভিযোগকে অস্বীকার করেন আল আমিন।সেই সময় একই সঙ্গে স্ত্রীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলেন এই পেসার।তিনি দাবি করেন স্ত্রীর প্রতিটি অভিযোগ মিথ্যা।বরং পরকীয়ায় লিপ্ত হয়ে ক্যারিয়ার ধ্বংস করাই ছিল তার স্ত্রীর উদ্দেশ্য।

এসময় সাংবাদিকদের সাথে মামলার প্রতিটি বিষয় নিয়ে তথ্য প্রমাণ দিয়েছেন জাতীয় দলের এই পেসার।মোবাইলে কথা বলার বিভিন্ন ফুটেজ ও স্ক্রিনশট তুলে ধরেন আল আমিন।এ সময় সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

এসময় আল আমিন বলেন,আমি ঘরোয়া ও জাতীয় ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকি।বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয়।আর আমার স্ত্রী মা-বাবার সঙ্গে থাকে।সে মাঝরাতে দরজা বন্ধ করে পরপুরুষের সঙ্গে ভিডিও কলে কথা বলে।এ নিয়ে অনেকবার ঝগড়া হওয়ায় অনেক ফোনও ভেঙে ফেলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আল আমিন আরো জানান এ মামলার শেষ পর্যন্ত লড়বেন। প্রেসব্রিফিংয়ে আল আমিনের সাথে উপস্থিত ছিলেন তার বাবা-মা এবং তার দুজন উকিল।

এর আগে গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী থানায় এসে এ লিখিত অভিযোগ করেন।৫ দিন আত্মগোপনে থাকার পর এ বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন ক্রিকেটার আলামিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস