শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদকের অফিস ভাঙচুর

  |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদকের অফিস ভাঙচুর

টুডেনিউজ ডেস্ক ::

তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের সংবাদ সম্মেলন ও মিছিলকে ঘিরে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সঙ্গে হট্টগোল হয়েছে। এসময় ভাঙচুর করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশনের) সভাপতি ও সম্পাদকের কক্ষ। খুলে নেওয়া হয়েছে সভাপতি ও সম্পাদকের রুমের সামনে লাগানো নাম ফলকও।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে,অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতক্ষদর্শীরা বলেন,বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা পাশাপাশি অবস্থান নেন। এরই একপর্যায়ে পেছনে গিয়ে সম্পাদকের কক্ষ ভাঙচুর করেন বিএনপিপন্থি আইনজীবীরা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা একটি মামলায় বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নয় ও তার স্ত্রী ডা.জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। এই রায়ের প্রতিবাদে আজ বার ভবনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন,জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই বিচার বিভাগকে ব্যবহার করে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। মামলা,হামলা,গুম,খুন করে চলমান আন্দোলন থামানো যাবে না।

পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৬ আগস্ট ৬৪ জেলার বার ভবনে কালো পতাকা মিছিল এবং ৮ আগস্ট ৬৪ জেলা বার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলন চলাকালীন আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল করছিলেন। তখন বিএনপিপন্থী আইনজীবীরাও মিছিল করেন। পরে তারা ওই কক্ষ থেকে বের হয়ে বাইরে গিয়ে স্লোগান দেন।

সংবাদ সম্মেলন শেষে দুপক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। একপার্যায়ে হাতাহাতিতে জড়ানে দুপক্ষ। ভাঙচুর করা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কার্যালয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন,সুপ্রিম কোর্টে ভাঙচুরের খবর শুনেছি। তবে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস