শনিবার ৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

সিলেট সহ সারা দেশে এবার ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে

  |   বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট সহ সারা দেশে এবার ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে

টুডে নিউজ ডেস্ক::

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।এদের মধ্যে নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৫ লাখ ৯৯ হাজার শিক্ষার্থী।আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেবে ২ লাখ ৬৮ হাজার শিক্ষার্থী আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা দেবে ১ লাখ ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

জানা গেছে, মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন। তারা মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।

নয়টি সাধারণ বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবেন। ১৭ হাজার ৬৮০টি স্কুলের এসব পরীক্ষার্থী মোট ২ হাজার ২৪৭টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবেন। এদের মধ্যে ঢাকা বোর্ড থেকে ৩ লাখ ৯৪ হাজার ৯৯৮ জন, রাজশাহী বোর্ড থেকে ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন, কুমিল্লা বোর্ড থেকে ১ লাখ ৮৮ হাজার ৭১৪ জন, যশোর বোর্ড থেকে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন, চট্টগ্রাম বোর্ডের ১ লাখ ৪৯ হাজার ৭১০ জন, বরিশাল বোর্ডের ৯৫ হাজার ৯৭৬ জন, সিলেট বোর্ডের ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন, দিনাজপুর বোর্ডের ১ লাখ ৭৩ হাজার ৯৬১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ লাখ ১২ হাজার ৯৪৮ জন এসএসসি পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেবেন।

আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় অংশ নেবেন ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন পরীক্ষাথী। ৯ হাজার ৯৩টি মাদরাসার এসব পরীক্ষার্থী ৭১৫টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডর অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন। ২ হাজার ৮১৮টি কারিগরি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী পরীক্ষা দেবেন ৮২৮টি কেন্দ্রে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস