মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত
Advertise with us

সিজারের সময় নবজাতকের মাথা কেটে ফেললেন চিকিৎসক

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ১২ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১৩০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিজারের সময় নবজাতকের মাথা কেটে ফেললেন চিকিৎসক

যশোর কিংস হাসপাতালে এক প্রসূতির সিজার করার সময় নবজাতকের মাথা কেটে ফেলেছেন ডা. আতিকুর রহমান নামে এক চিকিৎসক। ঘটনার দুইদিন পর নবজাতক শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা যশোর সদরের সতীঘাটা পান্থাপাড়া গ্রামের বাসিন্দা ইকরাম হোসেন।

ইকরাম হোসেন জানান, তার গর্ভবতী স্ত্রী নাজনীন নাহার বুধবার সন্ধ্যায় ভর্তি হন ডা. আতিকুর রহমানের মালিকানাধীন কিংস হাসপাতালে। ভর্তির পরপরই কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ডা. আতিকুর রহমান তার স্ত্রীর অপারেশন করেন। অপারেশন করার সময় গর্ভে থাকা শিশুটির মাথায় অপারেশন কাজে ব্যবহৃত অস্ত্রের আঘাত লাগে। এতে মাথার মাঝখানে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এ সময় স্বজনরা শিশুটির মাথায় রক্ত দেখে একটু উত্তেজিত হয়ে উঠলে ডা. আতিকুর রহমান তাদের ধমক দিয়ে বলেন, ‘এটা কিছু না, সামান্য ব্যাপার।’

ইকরাম হোসেন আরও জানান, ওই অবস্থায় দুইদিন তারা শিশুটিকে হাসপাতালে রেখে দেন। শিশুর অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকাল ১০টায় তাকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর আড়াইশ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক বলেন, শিশুটির মাথা কাটা রয়েছে। তবে কি কারণে কাটা রয়েছে, তা জানি না।

এ ব্যাপারে অভিযুক্ত ডা. আতিকুর রহমান বলেন, এটা তেমন কোনো বড় ঘটনা না। এটা অপারেশনের সময় হতেই পারে।

প্রসঙ্গত, ডা. আতিকুর রহমান গাইনি বিশেষজ্ঞ নন। তিনি ছিলেন যশোর আড়াইশ শয্যা হাসপাতালের একজন মেডিকেল অফিসার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস