বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকেই কাজ করতে হবে: সিলেটে আমেরিকার রাষ্ট্রদূত মিলার

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকেই কাজ করতে হবে: সিলেটে আমেরিকার রাষ্ট্রদূত মিলার

রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। এই ইস্যু সমাধানে মিয়ানমারকেই মূল ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকেই কাজ করতে হবে। মেয়রকে নিয়ে ক্বীন ব্রীজ পরিদর্শনকালে এসব কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রীজ পরিদর্শনে আসেন। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। আমেরিকার রাষ্ট্রদূত ক্বীন ব্রীজের উত্তর পাড়ে গাড়ী থেকে নেমে পায়ে হেটে ব্রীজের দক্ষিণ পাড় পর্যন্ত ঘুরে দেখেন। পরে আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আলী আমজদের ঘড়ি দেখে মুগ্ধ হন। বলেন, ক্বীন ব্রীজের সাথে আলী আমজদের ঘড়ি সৌন্দর্য বাড়িয়েছে। রাষ্ট্রদূত আলী আমজদের ঘড়ির সায়রন শুনে মুগ্ধ হয়ে ঘড়ির প্রশংসা করেন। এসময় রাষ্ট্রদূত আরো বলেন, ক্বীন ব্রীজের ম্যারামত কাজ চলছে শুনে দেখতে এসেছি। ক্বীন ব্রীজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া ও এর সৌন্দর্য বাড়ানোর প্রদক্ষেপে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ভূয়শী প্রশংসা করে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, এটি অন্য যে কোন দেশের চেয়ে লম্বা পায়ে হাটার ব্রীজ। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ক্বীন ব্রীজ একটি ঐতিহ্যবাহী ব্রীজ। এই ব্রীজ ব্রীটিশদের তৈরী। রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সিলেট সফরে আসলে তিন ব্রীজ সফরে আসেন। ব্রীজের দুই পাড় ঘুরে দেখেন তিনি। বলেন, ব্রীজের রক্ষনাভেক্ষনে তার সরকারের সহায়তা থাকবে। এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী শামছুল হক পাঠোয়ারী সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস