সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

যেসব আসনে দুজন করে মনোনয়ন দিল আওয়ামী লীগ

২৪টুডেনিউজ ডেস্ক   |   সোমবার, ২৬ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   ১৪১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যেসব আসনে দুজন করে মনোনয়ন দিল আওয়ামী লীগ

একাদশ সংসদ নির্বাচনের জন্যে দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এই চিঠি প্রার্থীদের হাতে হস্তান্তর করা হয়। এরমধ্যে ৮ আসনে দুজন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, জোটের শরিক দলগুলোর জন্য ৭০টি আসন রেখে ২৩০টি আসনে মনোনয়ন চিঠি ইস্যু করা হচ্ছে।

এর মধ্যে ৮টি আসনে দু’জন করে প্রার্থী রাখা হয়েছে। এগুলো হলো— পটুয়াখালী-২ আসনে আ স ম ফিরোজ ও শামসুল হক রেজা; কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম ও মসিউর রহমান হুমায়ুন; ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা ও মনোয়ার হোসেন মনু; চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীর ও এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান; বরগুনা-১ আসনে জাহাঙ্গীর কবির ও ধীরেন্দ্র দেব নাথ শম্ভু; জামালপুর-৫ আসনে রেজাউল করিম হিরা ও ইঞ্জিনিয়ার মোজাফফর; ঢাকা-৭ আসনে হাজি সেলিম ও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত; লক্ষীপুর-৩ আসনে একেএম শাহজাহান কামাল ও গোলাম ফারুক পিংকু।

নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস