রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

যানজট দেখে উত্তপ্ত রোদে উপজেলা চেয়ারম্যান সোয়েব নিজেই নামলেন সড়কে

ইউসুফ আহমদ ইমন, মৌলভীবাজার   |   মঙ্গলবার, ১৮ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ৩০৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যানজট দেখে উত্তপ্ত রোদে উপজেলা চেয়ারম্যান সোয়েব নিজেই নামলেন সড়কে

বড়লেখা পৌরশহরের প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজট।মঙ্গলবার সকালে শহরে দেখা যায় তীব্র যানজট। রাস্তার আগে পিছে সবর্ত্র ছিল যানবাহনের সারি লাইন। তীব্র যানজটে আটকে বিপাকে সাধারণ যাত্রীরা। এ দৃশ্য দেখে উত্তপ্ত রোদের মধ্যে  বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ নিজেই নেমে পড়েন ট্রাফিক নিয়ন্ত্রণে।

আজ (১৮ জুন) মঙ্গলবার উত্তপ্ত রোদের মধ্যে  পৌর শহরে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা যায় গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়া বড়লেখা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ কে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, উপজেলা চেয়ারম্যান  সোয়েব আহমদ কে যানজট নিরসনে  হাত নেড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন দেখা যায়। এসময় তাঁকে রিকশা, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ সবধরনের গাড়ির চালকদেরকে  শৃঙ্খলাবদ্ধ ভাবে যাওয়ার পরামর্শ দিতেও দেখা যায়। এছাড়াও উপস্থিত জনসাধারণকে সাবধানে চলাচল করতে দেখা গিয়েছে।

এদিকে, উপজেলা চেয়ারম্যান কে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখে অবাক হয়েছেন শহরবাসী। বেশিরভাগ মানুষই চেয়ারম্যানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেইসবুক’ জুড়ে চলছে প্রসংশা।এ বিষয়ে বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ বলেন- আজ অফিসে যাওয়ার পথে  দেখতে পাই শহরে তীব্র যানজট লেগে আছে।তখন এ রোডে কোন ট্রাফিক পুলিশ সদস্য না থাকায় এবং যানজটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ দেখে নিজেই ট্রাফিক পুলিশের ভূমিকায় নেমে পড়ি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস