শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা

  |   রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা

টুডে নিউজ ডেস্ক::

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দলের অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি।

বাছাইয়ে এ গ্রুপে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গী স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।বি গ্রুপে খেলবে থাইল্যান্ড,জিম্বাবুয়ে,পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।

দুই গ্রুপ থেকে একটি করে দল খেলবে বাছাইপর্বের ফাইনাল,ওই দুই দলই ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে।২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের অবস্থানের ভিত্তিতে এবার সরাসরি বাছাইপর্বে খেলছে বাংলাদেশ ও থাইল্যান্ড।বাকিরা নিজেদের অঞ্চলের সেরা দল হিসেবে বাছাই খেলবে।

দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়াম ও পাশেই একাডেমি মাঠে ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর হবে বাছাই পর্ব।১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লড়াই।১৯ সেপ্টেম্বর খেলা স্কটল্যান্ডের সঙ্গে,২১ সেপ্টেম্বর প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের দুটি সেমি-ফাইনালই হবে ২৩ সেপ্টেম্বর ও ফাইনাল হবে ২৫ সেপ্টেম্বর।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের আয়োজক দক্ষিণ আফ্রিকা।আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে ১০ দলের এই টুর্নামেন্ট।এখন অবধি তিনবার বাছাই পর্ব খেলে প্রতিবারই বাধা টপকে গেছে বাংলাদেশের মেয়েরা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল :

নিগার সুলতানা জ্যোতি,শারমিন আক্তার সুপ্তা,শারমিন সুলতানা,ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ,ঋতু মণি,লতা মন্ডল,সালমা খাতুন,সোবহানা মোস্তারি,নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন,ফাহিমা খাতুন,জাহানারা আলম,সানজিদা আক্তার মেঘলা,মারুফা আক্তার

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস