রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

ফেনীর ভারপ্রাপ্ত এসপি হলেন মনিরুজ্জামান

নিউজ ডেস্ক   |   সোমবার, ১৩ মে ২০১৯   |   প্রিন্ট   |   ১৩৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেনীর ভারপ্রাপ্ত এসপি হলেন মনিরুজ্জামান

ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব নিলেন জেলার অতিরিক্ত এসপি কাজী মনিরুজ্জামান। নিয়মানুযায়ী রোববার (১২ মে) রাতে তিনি দায়িত্বগ্রহণ করেন।

এর আগে রোববার নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকারকে প্রত্যাহার করে নেয়া হয়।

পুলিশ সদর দফতর সূত্র নতুন এসপির দায়িত্ব পাওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে।

পুলিশ সদর দফতরের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি কাজী মনিরুজ্জামান একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। সম্প্রতি তিনি পদোন্নতি পান। তবে তিনি স্থায়ীভাবে এসপি হবেন কি-না, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।’

তিনি আরও বলেন, ‘নিয়মানুযায়ী একজন এসপি চলে গেলে তার জায়গায় অতিরিক্ত এসপি ভারপ্রাপ্ত এসপির দায়িত্ব পালন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ফেনীতে যখন একজন এসপি নিয়োগ পাবেন মনিরুজ্জামান তাকে দায়িত্ব বুঝিয়ে দেবেন।’

কাজী মনিরুজ্জামান এর আগে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্রাইম প্রিভেনশন কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস