বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

নুরের বিরুদ্ধে পুলিশের মামলা

  |   শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নুরের বিরুদ্ধে পুলিশের মামলা

টুডেনিউজ ডেস্ক ::

পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার ও কাজে বাধা দেয়ায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

হারুন বলেন,পুলিশকে সহায়তা করা সকল নাগরিকের দায়িত্ব। পুলিশ পরিচয় দেয়ার পর নুরের উচিৎ ছিল সাহায্য করা। আমাদের পুলিশ অফিসারদের চিনেও লাইভে এসে পুলিশকে ডাকাতসহ নানা ধরনের খারাপ কথা বলেছেন। একজন নেতা হিসেবে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হিসেবে নুরের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করিনি।

তিনি বলেন,এতকিছু করার পরেও আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করেছি। তার রুম থেকেই আমরা মামলার আসামিকে গ্রেপ্তার করে এনেছি। আইনের বাইরে আমরা কিছু করিনি।

মামলার আসামিকে বাসায় রাখা ও পুলিশি কাজে বাধা দেয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না-প্রশ্নের জবাবে হারুন বলেন,ফেসবুক লাইভে তিনি যে পুলিশকে গালিগালাজ করেছেন,খারাপ ব্যবহার করেছেন,সরকারি কাজে বাধা দিয়েছেন,আমরা মনে করি এটা আইনগত অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

হাতিরঝিল থানার ওসি শাহ মো.আওলাদ হোসেন বলেন,পুলিশের কাজে বাধা ও খারাপ ব্যবহার করার অপরাধে বুধবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস