রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

ডেঙ্গু কেড়ে নিল জাবি ছাত্রীর প্রাণ !

নিউজ ডেস্ক   |   শনিবার, ২৭ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৬৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেঙ্গু কেড়ে নিল জাবি ছাত্রীর প্রাণ !

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উখিং নু নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেয়ার পথে তিনি মারা যান।

মৃত উখিং নু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের (প্রথম বর্ষ) শিক্ষার্থী ও প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী।

উখিং নুরের বাবা মংবা অং মংবা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় উখিং নু। জ্বর বাড়লে তাকে বাড়িতে আনা হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থা খারাপের দিকে গেলে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামে নেয়ার জন্য বলেন। চট্টগ্রাম নেয়ার পথে লোহাগাড়ার আমিরাবাদ নামক স্থানে তার মৃত্যু হয়। কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে উখিং নুর মরদেহ সৎকার করা হবে বলে জানান তিনি।

জাবির প্রীতিলতা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আয়েশা সিদ্দিকা জানান, জ্বরের কারণে প্রথমে সে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিল। এরপর সাভারের এনাম মেডিকেল কলেজে দুদিন চিকিৎসা নিয়ে সে বাড়ি চলে যায়। আজ তার মৃত্যুর খবর পাওয়া গেল। বিষয়টি দুঃখজনক।

এর আগে গতকাল শুক্রবার রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস