বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

ডলারের বিপরীতে টাকার মান আবারও কমলো

  |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডলারের বিপরীতে টাকার মান আবারও কমলো

টুডেনিউজ ডেস্ক ::

বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিক্রির ক্ষেত্রে ডলারের দাম ৫০ পয়সা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১ আগস্ট) থেকে ১০৯ টাকা ৫০ পয়সা দরে প্রতি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে টাকার মান আরও কমলো।

কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার নতুন রেটে প্রায় ৬৯ মিলিয়ন ডলার বিক্রি করেছে। এ নিয়ে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয়বারের মতো টাকার অবমূল্যায়ন হলো। চলতি বছরের জুলাই মাসে ডলারের রেট ছিল ১০৯ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে টাকার অবমূল্যায়ন হয়েছে ১৫ টাকা ৫ পয়সা। অর্থাৎ এক বছর আগে ডলারের রেট ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা। তার মাঝে এক বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ১৬ শতাংশ।

জানা গেছে,কেন্দ্রীয় ব্যাংক আন্তঃব্যাংক রেটে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে। সম্প্রতি ডলারের আন্তঃব্যাংক রেট ৫০ পয়সা বেড়েছে। তাই কেন্দ্রীয় ব্যাংকও রিজার্ভ থেকে ডলার বিক্রির রেট বাড়িয়েছে।

এর আগে গত সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স,বাংলাদেশ (এবিবি) মার্কিন ডলারের বিনিময় হার সমন্বয় করেছে। দুটি সংস্থার ঘোষণা অনুযায়ী নতুন আন্তঃব্যাংক ডলারের রেট নির্ধারণ করা হয়েছে।

এদিকে,রফতানিকারকরা বর্তমানে প্রতি ডলার পাচ্ছেন ১০৮ টাকা ৫০ পয়সা করে,যেখানে রেমিট্যান্সের ক্ষেত্রে ডলার রেট ১০৯ টাকা এবং আমদানি নিষ্পত্তির জন্য লেনদেন চলছে পতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস