বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ঘোড়ার গাড়িতে বেঁচে থাকার লড়াই

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ১২ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১৬১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘোড়ার গাড়িতে বেঁচে থাকার লড়াই

যুগের অনেক পরিবর্তন হয়েছে। কমতি নেই উন্নয়নের। সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে উন্নয়ন কার্যক্রম। এরপরও কোথাও যেন একটু বাঁধা রয়েছে। সেটা অবশ্য প্রকৃতির বাঁধা। যেখানে মানুষ থমকে দাঁড়াতে বাধ্য হন। সেখানেই বড় অসহায় মানুষ। যেমন অসহায় চরাঞ্চলের মানুষগুলো। কারণ তারা প্রকৃতির সৃষ্টি বিশাল জলরাশি যমুনায় বেষ্টিত। ফলে তাদের জীবিকা নির্বাহের পথটাও সীমিত। তাই বলে বেঁচে থাকার লড়াইটা বন্ধ রাখলে তো আর চলবে না। বাঁচার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। ঘোড়ার গাড়িতে চলছে সেই লড়াই।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলের রাস্তা-ঘাটে মানুষ ও নানা ধরনের নিত্য ব্যবহার্য মালামাল বহনে অসংখ্য ঘোড়ার গাড়ি নিয়মিত চলাচল করে থাকে। আর এ থেকে যে আয় আসে তা দিয়ে চরাঞ্চলের পাঁচ শতাধিক পরিবারের মত মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। নৌকায় ভেসে প্রতিদিন বিপুল সংখ্যক চরাঞ্চলের মানুষ প্রয়োজনের তাগিদে বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। আবার অনেকেই ব্যবসা ও বসতবাড়িসহ নানা ধরনের কাজে নৌকা করে পণ্য আনা নেওয়ার কাজ করেন। এসব মানুষ বা পণ্য বহনে ঘোড়া গাড়ি ব্যবহার করে চরাঞ্চলের মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া, মনসুর নগর, খাসরাজবাড়ী, চরগিরিশ, নিশ্চিন্তপুর, তেকানী ইউনিয়ন যমুনা নদী বেষ্টিত। এসব ইউনিয়নের ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে নৌকায় করে নানা ধরনের পণ্য ক্রয় করেন। এরপর সেসব পণ্য ঘোড়ার গাড়িতে করে স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যান। এছাড়া ইট, বালু, সিমেন্ট, ছন, পাট, কাঁঠাল, বাদাম, মরিচ, ধান, পাট, কাউন, ভুট্টাসহ মৌসুমী বিভিন্ন ধরনের মালামাল ঘোড়ার গাড়িতে বহন করে চরাঞ্চলের মানুষ। প্রতিটি ঘোড়ার গাড়ি ১৫-২০ মণ ওজন বহনে সক্ষম। গড়ে এসব গাড়ি দিনে প্রায় ৫০কিলোমিটারের অধিক চরের বালুময় কাঁচা রাস্তা চলাচল করা যায়। আবুল হোসেন, মোহাম্মদ আলী, হোসেনসহ একাধিক ঘোড়ার গাড়ির চালক জানান, নাটুয়াপাড়া হাটবাজার কেন্দ্রিক তারা গাড়ি চালান। পণ্য বহনে কিলোমিটার প্রতি ৮-১০টাকা হারে ভাড়া পেয়ে থাকেন। প্রতিদিন প্রায় ৫০০-৬০০টাকা আয় হয়ে থাকে। আর প্রত্যেকে ঘোড়ার পেছনে প্রতিদিন প্রায় ১০০-১৫০টাকা খাওয়া বাবদ খরচ হয়। সবমিলিয়ে ঘোড়ার গাড়ি চালিয়ে বর্তমানে তাদের জীবিকা নির্বাহের চেষ্টা চলছে বলেও জানান তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস