রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

গ্যাসের দাম বৃদ্ধি : জনগণকে গুনতে হবে বাড়তি ১৮৬০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি   |   রবিবার, ৩০ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১২৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্যাসের দাম বৃদ্ধি : জনগণকে গুনতে হবে বাড়তি ১৮৬০ কোটি টাকা

ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম ৩২ দশমিক ৮ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন দাম অনুযায়ী জুলাই থেকে এক চুলায় প্রতি মাসে ৯২৫ টাকা এবং দুই চুলায় ৯৭৫ টাকা দিতে হবে। ফলে ২০১৯-২০ অর্থবছরে গ্রাহক বা দেশের জনগণের কাছ থেকে ১ হাজার ৮৬০ কোটি টাকা বাড়তি নেবে কমিশন।

রোববার (৩০ জুন) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি তুলে ধরার পর এক প্রশ্নের জবাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ তথ্য জানায়। এ সময় রেগুলেটরির চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য মো. মিজানুর রহমান, রহমান মুরশেদ, মাহমুদউল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে গ্রাহকদের কাছ থেকে কমিশনের বাড়তি কত টাকা আসবে? জানতে চাইলে এনার্জি রেগুলেটরির পক্ষ থেকে বলা হয়, ‘ঘাটতি যেটা হবে সেটার জন্য ৭৫ শতাংশ মূল্যবৃদ্ধির প্রয়োজন ছিল। এখানে ফান্ড থেকে ১৩ শতাংশ দেওয়া হবে। সরকার থেকে ২৯ শতাংশ দেওয়া হবে। বাড়ানো হয়েছে প্রায় ৩৩ শতাংশের মতো। বাড়তি ৩৩ শতাংশ থেকে প্রায় ১৮ হাজার কোটি টাকার ঘাটতি মেটানো হবে।’

৩২ দশমিক ৮ শতাংশ গ্যাসের দাম বাড়ানোর এ আদেশ সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হবে। নতুন দামে গৃহস্থালির ক্ষেত্রে মিটারভিত্তিক গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক চুলায় প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৯২৫ টাকা এবং দুই চুলায় ৯৭৫ টাকা।

সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৪৩ টাকা এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ক্ষেত্রে ২৩ টাকা। বিদ্যুতের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা, ক্যাপটিভ পাওয়ারে ১৩ টাকা ৮৫ পয়সা, সার ৪ টাকা ৪৫ পয়সা, শিল্পে ১০ টাকা ৭০ পয়সা, চা-বাগানে ১০ টাকা ৭০ পয়সা। এর মধ্যে শুধু ক্ষুদ্র ও কুটির শিল্পে গ্যাসের দাম বাড়ানো হয়নি। এর আগের দাম প্রতি ঘনমিটার ১৭ টাকাই রাখা হয়েছে।

এর আগে গ্যাস কোম্পানিগুলোর আবেদন পরীক্ষা-নিরীক্ষা করতে ১১ থেকে ১৪ মার্চ গণশুনানির আয়োজন করে কমিশন। গ্যাসের উৎপাদন, এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) আমদানি, সঞ্চালন ও বিতরণ ব্যয় এবং দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় এ দাম নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছে কমিশন।

দেশীয় গ্যাস উৎপাদনের পরিমাণ ২৬ হাজার ৪৭৯ দশমিক ৯১ মিলিয়ন ঘনমিটার, যা মোট উৎপাদনের ৭৫ শতাংশ। এলএনজি আমদানির পরিমাণ ৮ হাজার ৭৮২ দশমিক ৪৬ মিলিয়ন ঘনমিটার, যা মোট উৎপাদন ও আমদানির ২৫ শতাংশ। দেশীয় উৎপাদিত ও আমদানি করা মিলে ২০১৯-২০ অর্থবছরে মোট গ্যাসের পরিমাণ ৩৫ হাজার ২৬২ দশমিক ৩৭ মিলিয়ন ঘনমিটার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস