Warning: getimagesize(/home/todaynew/public_html/wp-content/uploads/2018/11/ananta.jpg): Failed to open stream: No such file or directory in /home/todaynew/public_html/wp-content/plugins/wonderm00ns-simple-facebook-open-graph-tags/public/class-webdados-fb-open-graph-public.php on line 1414

মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

কথা রাখলেন অনন্ত

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৪ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   ৩২৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অনন্ত জলিলের নতুন ছবি ‘দিন দ্য ডে’-তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন একঝাঁক তরুণ।

২০১৪ সালে ‘মোস্ট ওয়েলকাম টু’ নির্মাণের পর দীর্ঘ বিরতিতে ছিলেন নায়ক ও নির্মাতা অনন্ত জলিল। কথা ছিলো ২০১৭ সালে নির্মাণ করবেন ‘দ্য স্পাই: অগ্রযাত্রার মহানায়ক’ নামের একটি ছবি। চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য সারাদেশে ‘ট্যালেন্ট হান্ট’ কার্যক্রম শুরু করেন অনন্ত।তবে, চলচ্চিত্রটি নির্মাণের আগেই নিজেকে আমূল বদলে সারাদেশে আলোচনায় আসেন অনন্ত। বেশভূষা বদলে ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়া অনন্ত জানান তার নতুন ঘোষণা। সারা বিশ্বে ইসলামের নামে চলমান সন্ত্রাসের বিরুদ্ধে তিনি নির্মাণ করবেন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘দিন দ্য ডে’।

‘দ্য স্পাই’ নির্মাণ অনিশ্চিত হলেও টেলেন্ট হান্টে পাওয়া মেধাবী তরুণদের চলচ্চিত্র ‘দিন দ্য ডে’-তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করলেন অনন্ত জলিল। শনিবার নিজের বাসায় এ ট্যালেন্ট হান্ট বিজয়ীদের ডেকে এমনই চমক দিলেন তিনি।

এ প্রসঙ্গে অনন্ত বলেন, “‘দ্য স্পাই’ ছবিতে তাদের নিয়ে কাজ করার কথা ছিল। কিন্তু চলচ্চিত্রের যে অবস্থা ছিল বা এখনও বিরাজ করছে সে অবস্থায় নতুন ছবি নির্মাণ করার ঝুঁকি নেয়াটা সম্ভব নয়। এদিকে যারা নির্বাচিত হয়েছে তাদের নিয়ে ছবি বানাবো বলে কথাও দিয়েছিলাম।

আমার মনে হয়েছে এই প্রতিশ্রুতি রাখা উচিৎ। নাহলে ওরা কষ্ট পাবে। সে চিন্তা থেকেই ‘দিন দ্য ডে’ ছবিতে তাদেরকে অভিনয়ের সুযোগ দিচ্ছি। কয়েকজনকে ডেকে সেটাই জানিয়েছি। আশা করছি ভালো একটি ছবি হবে।”

ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘দিন দ্য ডে’র পরিচালনায় সম্প্রতি যুক্ত হয়েছেন ইরানি পরিচালক মোর্তেজা আতাশজমজম। ছবির কাহিনী ইরান, বাংলাদেশ, লেবানন ও সিরিয়াকে ঘিরে আবর্তিত হয়েছে।

চলচ্চিত্রটি প্রসঙ্গে অনন্ত বলেন, “চলচ্চিত্রটির বড় একটি অংশের শুটিং হবে ইরানে। ইরানে শুটিংয়ের সকল খরচ ও ইরানের শিল্পীদের খরচ সে দেশের প্রযোজক বহন করবেন। আর বাংলাদেশ অংশের খরচ এ দেশের প্রযোজক বহন করবেন।”

“ফলে চলচ্চিত্রের বাজেট এখনো নির্ধারণ করা হয়নি। নিশ্চিত না হয়ে চলচ্চিত্রটির বাজেট নিয়ে আলোচনা না করাই উত্তম হবে বলে আমার বিশ্বাস।”

ইরানের ইস্পাহান, সিরাজ ও লেবাননের বৈরুতে এ সিনেমার দৃশ্যধারণ হবে। পাশাপাশি আইএস জঙ্গিদের হাতে ধ্বংসপ্রাপ্ত সিরিয়ার বিভিন্ন শহর, আলেপ্পো নগরী, হাম্মাম নগরীরও উঠে আসবে এ চলচ্চিত্রে।

মূল ভাষা বাংলা রেখে ফারসি, আরবি ও ইংরেজিতেতে ডাব করে একই সময়ে বাংলাদেশসহ ইরানের বিভিন্ন সিনেমা হল ও আন্তর্জাতিকভাবে ‘দিন দ্য ডে’ প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস