সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
Advertise with us

এমপি বাবু-পরিবারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার,মামলা করলেন ইশরাক

  |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এমপি বাবু-পরিবারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার,মামলা করলেন ইশরাক

টুডে নিউজ ডেস্ক::

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল প্রচারণা চালানোর অভিযোগ এনে ইসমাঈল হোসেন অপু (২২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইশরাক আহমেদ সাজন (২৮) নামে এমপি নজরুল ইসলাম বাবুর এক শুভাকাঙ্ক্ষী এ মামলা দায়ের করেছেন।অভিযুক্ত ইসমাইল আড়াইহাজারের গোপালদী পৌরসভার লক্ষ্মীবরদী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছেন,অভিযুক্ত অপু একজন ব্লগার।সে গত ৭ বছর ধরে নিউজ আড়াইহাজার নামে একটি ব্লগ চালাচ্ছেন।ফেসবুকে একই নামে তার একটি পেজ আছে। সেখানে তিনি বিভিন্ন রাজনীতিবিদদের নিয়ে বিরূপ মন্তব্য করে লেখা প্রকাশ করতেন। সম্প্রতি সংসদ সদস্য বাবু ও তার পরিবারের সদস্যদের ছবি ফটোশপে সুপার এডিট করে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট প্রচার করে অপু।

গত ২৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।পরে ইশরাক আহমেদ সাজন (২৮) নামে সংসদ সদস্য বাবুর এক শুভাকাঙ্ক্ষী ব্লগার অপুকে ফেসবুক পেজটি বন্ধ করতে অনুরোধ করেন।এতে ক্ষিপ্ত হয়ে ইশরাককে প্রাণনাশের হুমকি দেন অপু।পরে আড়াইহাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ইশরাক।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান,অপু নিউজ আড়াইহাজার নামে ফেসবুক পেজের অ্যাডমিন।তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।আড়াইহাজারে এ ধরনের অপপ্রচারকারী যতগুলো ফেক আইডি আছে,শনাক্ত করে পরিচালনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস