বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

ইতালিতে ঝড়ে ১৭ জনের মৃত্যু, কোটি গাছ ধ্বংস

নিউজ ডেস্ক   |   রবিবার, ০৪ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   ৩০৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইতালিতে ঝড়ে ১৭ জনের মৃত্যু, কোটি গাছ ধ্বংস

শুক্রবার সার্দিনিয়া দ্বীপে বজ্রপাতে এক জার্মান পর্যটকের মৃত্যু হয়েছে এবং কয়েকদিন আগে বজ্রপাতে আহত আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শনিবার জানিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা; খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, বৈরি আবহাওয়াজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যুর খবর পেয়েছেন তারা।

এদের অনেকেই ঝড়ে পড়ে যাওয়া গাছের আঘাতে নিহত হয়েছেন। ইতালির কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন কোলদিরাইত্তি এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র ঝড়ে প্রায় এক কোটি ৪০ লাখ গাছ ধ্বংস হয়েছে। দেশের দূর উত্তরাঞ্চলেই এ ধরনের ঘটনা বেশি ঘটেছে বলে জানিয়েছে তারা।

দূর উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণপশ্চিমাঞ্চলের সিসিলি পর্যন্ত এলাকাগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভেনিসের আশপাশের উত্তরাঞ্চলীয় এলাকা ত্রেনটিনো ও ভেনেতো। ভূমিধসের কারণে এলাকা দুটির রাস্তাগুলো বন্ধ হয়ে গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভেনিসের ১০০ কিলোমিটার উত্তরে বেল্লুনোর কাছে আল্পসে ঝড়ে পাইন ও রেড স্প্রুস গাছ সারিধরে ভেঙে পড়েছে।

আরও উত্তরে অস্ট্রিয়ার সীমান্তের কাছে কোমেলিকো সুপেরিয়োরে বাঁধের উপরের অংশ ঝড়ে পড়ে যাওয়া গাছের গুড়িতে ঢাকা পড়েছে এবং সেগুলো গিয়ে পিয়াভে নদীতে পড়েছে।

“এসব ক্ষয়ক্ষতি কাঁটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে আমাদের প্রায় একশ বছর প্রয়োজন হবে,” বিবৃতিতে বলেছে কোলদিরাইত্তি।গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যায় খালের শহর ভেনিসের বিভিন্ন স্কয়ার ও হাঁটাপথগুলো ডুবে গেছে।

ভেনেতোর গভর্নর লুকা জাইয়া বলেছেন, এই অঞ্চলে ঝড়ের ক্ষয়ক্ষতি অন্তত এক বিলিয়ন ইউরোর সমান হবে।

বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানিয়েছেন, ভেনেতোর ওপর দিয়ে ১৮০ কিলোমিটার/ঘন্টা বেগে ঝড় বয়ে গেছে, ওই এলাকার পরিস্থিতি ‘মহাপ্রলয়ের’ মতো হয়ে গেছে।

রোববার ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির ওই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস