বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

আবাদি জমির ক্ষতি করে উন্নয়ন প্রকল্প নয় : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার   |   বুধবার, ২৭ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   ৯০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবাদি জমির ক্ষতি করে উন্নয়ন প্রকল্প নয় : প্রধানমন্ত্রী

আবাদি জমি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণকালে লক্ষ্য রাখতে হবে, কোনোভাবেই যেন আবাদি জমি ক্ষতিগ্রস্ত না হয়।”

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পঞ্চগড়ের নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাটের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা একথা বলেন।

অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, “সংশ্লিষ্ট জেলা এবং উপজেলার জনগণের প্রয়োজনের ওপর ভিত্তি করে উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। এ ব্যাপারে একটি মাস্টার প্লান প্রণয়নের জন্যও তিনি নির্দেশ দেন।”

শেখ হাসিনা আরও বলেন, কল-কারখানাসহ অন্যান্য যে স্থাপনা তৈরি হবে সেটা অবশ্যই পরিবেশ রক্ষা করেই তৈরি করতে হবে।

এর আগে, প্রধানমন্ত্রী পঞ্চগড়ের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গুলাম ফারুক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এলজিআরডি এবং সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চগড় জেলা পরিষদের উপনির্বাচনে আনোয়ার সাদাত সম্রাট চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

এ বছরের ৯ জানুয়ারি পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাচ্চুর মুত্যুতে আসনটি শূন্য হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস