শনিবার ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩

Advertise with us
ঐক্য, শিক্ষা, উন্নয়নের প্রত্যয়ে

‘ইউনাইটেড শরীফপুর’-এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ইউনাইটেড শরীফপুর’-এর আত্মপ্রকাশ

সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও এলাকার সার্বিক উন্নয়নের প্রত্যয়ে ‘ইউনাইটেড শরীফপুর’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। একই সঙ্গে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় চাতলাঘাট মাদ্রাসা (ব্রিজসংলগ্ন) মিলনায়তনে হাফিজ হেলাল উদ্দীন সাহের সভাপতিত্বে তজম্মুল ইসলাম রাজুর সঞ্চালনায়   তরুণ সমাজ, সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুজাম্মিল হক জালালি,মুহাম্মদ ফরিদ আলী, মাওলানা সালমান আহমদ,ইমাদ উদ্দীন হাসান,আব্দুস সামাদ আযাদ,আব্দুর রহমান মিজান,নাইম আহমদ,সেলিম আহমদ,তাইফুর রহমান ইমন,তালহা আহমদ,ইমদাদুল হক,পাবেল আহমদ,হারুন আহমদ।

সভায় সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করেন উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ হেলাল উদ্দীন।  তজম্মুল ইসলামকে সভাপতি, সৈয়দ ইমাদ উদ্দিন হাসানকে সাধারণ সম্পাদক এবং মোঃ শামসুজ্জোহা সৈকতকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে ‘ইউনাইটেড শরীফপুর’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত এ সংগঠন এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস