বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬ | ৮ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’ সিলেটে অবৈধভাবে চলছে ১৪ হাসপাতাল, ব্যবস্থা নিচ্ছে প্রশাসন তুমি পেরেছ, অভিনন্দন, আমার ভালোবাসা: ইয়ামালকে প্রেমিকার বার্তা বর্ষাকালে পেটের স্বাস্থ্য ভালো রাখতে যা খাবেন ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মিসাইল হামলা
Advertise with us

কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ

২০২৫–২৬ অর্থবছরের  সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছ ও বৃক্ষের চারা, বাঁশের খুঁটি, গোবর সার, লেবুর চারা, শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়।  ২২ জুলাই বুধবার সকাল ১১ টায়  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুলাউড়া অফিস  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের  সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুবেল রানার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জসিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাধান সম্পাদক শামিম আহমদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আলমগীর ভূইয়া, সাংবাদিক মইনুল হক পবন, মহি উদ্দিন রিপন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস