
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:: কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিনকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বদলি করা হয়েছে। একই সঙ্গে কুলাউড়া উপজেলায় নতুন ইউএনও হিসেবে মিস সানজিদা আক্তারকে পদায়ন করেছে সরকার।
গত ৩০ এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক প্রয়োজনের অংশ হিসেবে এ রদবদল কার্যকর করা হয়েছে।
অন্যদিকে, কুলাউড়া উপজেলার নবনিযুক্ত ইউএনও সানজিদা আক্তার (কর্মকর্তা কোড: ১৮৭২১) শিগগিরই তার দায়িত্বভার গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় প্রশাসনে এ পরিবর্তনকে ঘিরে নানা মহলে আগ্রহ তৈরি হয়েছে। নতুন ইউএনওর অধীনে কুলাউড়ার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা করছেন সচেতন মহল।
