শনিবার ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩

আপডেট >>
আপডেট >>
Advertise with us

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি

কুলাউড়ায় ভেঙে ফেলা পাবলিক লাইব্রেরির স্থানে পুনরায় আধুনিক পাবলিক লাইব্রেরি স্থাপন ও চালুর দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে কুলাউড়ার ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্যপ্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলার আহ্বায়ক প্রশান্ত দেব ছানা ও সংগঠক সাদমান সৌমিক মজুমদার, এনআরবিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এনাম উদ্দিন, স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল আলম জুবেল, সম্পাদক কামরুল হাসান, সংগঠক আজিজুর রহমান উজ্জ্বল, সাংবাদিক এইচ ডি রুবেল।

জানা যায়, কুলাউড়া পৌরসভার ডাকবাংলো মাঠের এক পাশে অবস্থিত পাবলিক লাইব্রেরির পুরোনো ভবনটি পরিত্যক্ত হওয়ায় প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়। তবে পরবর্তীতে এটি পুনঃস্থাপনে আর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নির্ধারিত স্থানে আধুনিক সুবিধাসম্পন্ন একটি পাবলিক লাইব্রেরি পুনর্নির্মাণ ও দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে, গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কুলাউড়া শহরের দক্ষিণ বাজার এলাকার একটি কমিউনিটি হলে এ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
×
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস