
| মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৪৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজস্ব প্রতিবেদক:: ঐতিহ্যবাহী গাজীপুর প্রেসক্লাব (রেজি নং গা-০৭৭০) এর সদস্য হওয়ায় জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকা পরিবারের পক্ষ থেকে হাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকাটিতে কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার(১৩ জানুয়ারি) পত্রিকাটির বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান সাংবাদিকরা। হাফিজুর রহমান ২০১৬ সাল থেকে পত্রিকাটির নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকাটির ময়মনসিংহ ব্যুরো চীফ আরিফুল ইসলাম, ত্রিশাল উপজেলা প্রতিনিধি হানিফ আকন্দ, স্টাফ রিপোর্টার হারুন-অর-রশিদ, স্টাফ রিপোর্টার আবু তারেক আকন্দ পলাশ, স্টাফ রিপোর্টার আবু হুরায়রা, স্টাফ রিপোর্টার আতিকুল হুসেন প্রমূখ।
এছাড়াও গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক গণতদন্ত পত্রিকার সাব-এডিটর জাহাঙ্গীর সনজু উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছা জানানোর সময় সাংবাদিকরা পূর্বের মতোই দায়িত্ব পালন করে দেশ ও সমাজকে আলোকিত করার প্রত্যাশা রাখেন। এসময় হাফিজুর রহমান গাজীপুর প্রেসক্লাবের ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখে কাজ করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
