বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

চিকিৎসক পবন চন্দ্র দেবনাথের ছোট ভাই ব্রজেন্দ্র দেবনাথ আর নেই

  |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চিকিৎসক পবন চন্দ্র দেবনাথের ছোট ভাই ব্রজেন্দ্র দেবনাথ আর নেই

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদর ইউনিয়নের বনগাঁও-২ গ্রামের বাসিন্দা, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ও জনপ্রিয় হোমিও চিকিৎসক ডা. পবন চন্দ্র দেবনাথের ছোট ভাই ব্রজেন্দ্র দেবনাথ আর নেই। শুক্রবার দিবাগত রাত ১টা ৩৯ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার পারিবারিক শ্মশানে তাঁকে সমাধিস্থ করা হয়।

ব্রজেন্দ্র দেবনাথের মৃত্যুর খবরে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, ব্রজেন্দ্র দেবনাথ কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক ও শিক্ষক সঞ্জয় দেবনাথের কাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস