বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

মোবাইল আসক্তি রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম -সাবেক এমপি আলী আব্বাস

  |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোবাইল আসক্তি রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম -সাবেক এমপি আলী আব্বাস
মৌলভীবাজার প্রতিনিধি :: মোবাইল ফোনের অপব্যবহার যুবসমাজকে বিপথে নিচ্ছে উল্লেখ করে সাবেক তিনবারের জাতীয় সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেছেন, “যুব সমাজকে সঠিক পথে রাখতে হলে তাদের মাঠমুখী করতে হবে। এতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল বিপ্লবী ফুটবল একাদশের আয়োজনে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টায় নাইট ফুটবলআমতৈল ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম শামীম, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, ইউপি সদস্য খায়রুল ইসলাম খছরুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আমতৈল কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক রওফুর রাজা সভাপতিত্বে ও মো. শাহজাহান আলমের সঞ্চালনা এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক পাবেল বখস্, আমতৈল যুব উন্নয়ন পরিষদের সভাপতি জুনেদ আহমদ, মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি সাহেদুর রহমান কিরন, বিপ্লবী যুবসংঘের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন লিটন, এবং বিপ্লবী ফুটবল একাদশের সদস্য মারজান উদ্দিন আরিফ।

বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মোবাইল আসক্তি, মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। উদ্বোধনের মাধ্যমে আমতৈল ফুটবল প্রিমিয়ার লীগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস