বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ফের বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু, প্রবাসীদের স্বস্তি

  |   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু, প্রবাসীদের স্বস্তি

প্রায় তিনমাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বাংলাদেশ বিমানের সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট। রোববার থেকে পুণরায় এ ফ্লাইট চালু হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন সিলেটের প্রবাসীরা।

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্কাহে দুদিন সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ম্যানচেষ্টারের উদ্দেশ্যে উড়াল দেবে বিমানের ফ্লাইট এবং দুদিন ম্যানচেষ্টার থেকে সিলেট আসবে।

জানা যায়, সিলেট থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছিলো বিমান। কিন্তু হঠাৎ করে একটি ফ্লাইট কমিয়ে দুটিতে নামিয়ে আনা হয়। এরপর গত বছরের শেষদিকে অনলাইনে এ বছরের ১ এপ্রিলের থেকে বিমান টিকিট বুকিং নেওয়া বন্ধ করে দেওয়া হয়।

২০২০ সাল থেকে শুরু হয় সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট। শুরুর দিকে এ রুটে তিনটি ফ্লাইট চললেও, ২০২৪ সালের অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় একটি। আর লিতি বছরের এপ্রিল থেকে টিকিট বুকিং বন্ধ করে দেওয়ায় সিলেট-ম্যানচেষ্টার রুটে ফ্লাইট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শুরু হয়। এনিয়ে প্রবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ফ্লাইট চালু রাখার দাবিতে আন্দোলন শুরু হয় যুক্তরাজ্য ও সিলেটে।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তরফ থেকে তখনই জানানো হয়, এই ফ্লাইট বন্ধ হচ্ছে না। হজ ফ্লাইট পরিচালনার জন্য সাময়িক বিরতি থাকবে এ রুটে। সে বিরতি শেষে রোববার এ রুটে পুনরায় ফ্লাইট চালু হলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ বলেন, ১৯৩ জন যাত্রী নিয়ে রোববার সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইট। সপ্তাহে দুদিন এ রুটে আসা যাওয়া করবে বিমানের ফ্লাইট। রোববার ও মঙ্গলবার সিলেট থেকে বিমান ছেড়ে যাবে ম্যানচেস্টারের উদ্দেশে আর সোমবার ও বুধবার ম্যানচেস্টার থেকে যাত্রী নিয়ে সিলেট আসবে বিমানের ফ্লাইট।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, হজ ফ্লাইট পরিচালনার কারণে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িক বন্ধ ছিলো। এখন থেকে যথারীতি এ রুটে ফ্লাইট চালু থাকবে।

নর্থ লন্ডনে বসবাসরত সিলেটের কয়েকজন জানান, সরাসরি এ ফ্লাইট চালু হওয়ায় কোন দুর্ভোগ ছাড়াই সিলেটে আসতে পারেন প্রবাসীরা। সরাসরি এ ফ্লাইট যুক্তরাজ্যের বার্মিংহাম, নিউক্যাসল, সান্ডারল্যান্ড, গ্রেটার ম্যানচেস্টার ও স্কটল্যান্ড প্রবাসী সিলেটিদের কাছে বেশ জনপ্রিয়। ফের এ ফ্লঅইট চালু হওয়া স্বস্তিদায়ক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস