সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সিলেটে পরিবহন ধর্মঘট চলছে

  |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে পরিবহন ধর্মঘট চলছে

সিলেটে ছয় দফা দাবিতে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।

এর আগে সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেয় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ।

এদিকে ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালেও কোনো বাস প্রবেশ করেনি। তবে নগরীতে সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে নগরীর জিন্দাবাজার, আম্বরখানা, টিলাগড় ও মদিনা মার্কেট এলাকায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

জানা যায়, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদের সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করে তারা সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এসময় বক্তারা বলেন, ‘সিলেটের গণপরিবহন-পণ্যপরিবহন ও পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিকরা ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই বিভিন্নভাবে বঞ্চিত অবহেলিত। ২০১৮ সালে বন্ধ করে দেওয়া হয় সিলেটের সব পাথর কোয়ারী। বর্তমানে লাখ লাখ কর্মহীন মানুষের কারণে সিলেটে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে এ অঞ্চলে। অন্যদিকে রিজার্ভের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিদেশ থেকে পাথর আমদানি করা হচ্ছে। তারা পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে বার বার আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু ৫ আগস্টের পরেও তারা জুলুম নির্যাতন ষড়যন্ত্র থেকে রেহাই পাননি।’ এসব কারণে সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান, সিএনজি, ইমা-লেগুনা ও পাথর সংশ্লিষ্ট মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ৬ দফা দাবিতে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলাজুড়ে পরিবহণ কর্মবিরতি (ধর্মঘট) আহ্বান করেছেন।

আবার অন্যদিকে, সিলেট বিআরটিএ অফিসের সামনে ধর্মঘটের সাথে সম্পৃক্ততা নেই জানিয়ে একটি সভা করে সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতি (রেজি নং চট্ট- ২৭৮৫)। সভায় নেতৃবৃন্দরা বলেন, ‘সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সাথে সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতির কোন সম্পৃক্ততা নেই। ধর্মঘটের বিষয়ে আমরা অবগত নই। বক্তারা সিলেট জেলায় যাত্রীদের সেবা দিতে সিলেট জেলায় সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সি, টেক্সিকার চালানোর জন্য শ্রমিক নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানান।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস