শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কালো মোজা পরে বিপাকে গিল, যে নিয়মে শাস্তি পেতে পারেন

  |   শনিবার, ২১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কালো মোজা পরে বিপাকে গিল, যে নিয়মে শাস্তি পেতে পারেন

প্রথমবার পূর্ণ মেয়াদে ভারতকে নেতৃত্ব দিতে নেমেছেন শুভমান গিল। এমনকি তিনি দেশটির পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়কও বটে। যার শুরুটাই হয়েছে দারুণ এক সেঞ্চুরিতে। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে অধিনায়ক হিসেবে ম্যাজিক ফিগারের কল্যাণে গিল রেকর্ডবুকেও নাম তুলেছেন। তবে একইদিন তিনি একটি নিয়ম ভেঙে বিপাকে পড়েছেন, যে কারণে শাস্তি জুটতে পারে ভারতীয় দলনেতার ভাগ্যে।

গতকাল (শুক্রবার) থেকে লিডসে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ডের পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। যেখানে ভারত যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিতেই ৯১ রান পায়। যা ইংলিশ এই ভেন্যুতে তাদের ওপেনিং জুটিতে সর্বোচ্চ। জয়সওয়াল-রাহুল ভেঙেছেন ৩৯ বছর আগের পুরোনো এক রেকর্ড। এরপর তিনে নামা সাই সুদর্শন অভিষেক টেস্টে ফেরেন ডাক নিয়ে। তার বিব্রতকর রেকর্ডের পর চার নম্বরে ক্রিজে আসেন গিল।

ভারতের টেস্ট অধিনায়ক ক্রিজে আসার পর স্বভাবসুলভ মেজাজে খেলেছেন। ফিফটি তুলে নেন মাত্র ৫৮ বলে। তবে এরই মাঝে তার মোজা নজরে আসে নেটিজেনদের। তখনই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এমনকি আইসিসির নিয়ম ভঙ্গের দায়ে শাস্তি পেতে পারেন বলেও শঙ্কা জাগে নতুন করে। এ নিয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আইসিসির ‘ক্লদিং অ্যান্ড ইকুয়েপমেন্ট’ নীতিমালায়। যেখানে টেস্ট এবং রঙিন পোশাকের (ওয়ানডে, টি-টোয়েন্টি) ক্রিকেটে খেলোয়াড়দের দৃশ্যমান সকাল পোশাকের রঙ ও ডিজাইনের নির্দেশনা রয়েছে।

২০২৩ সালের মে মাসে সর্বশেষ হালনাগাদকৃত আইসিসির পোশাক সংক্রান্ত নীতিমালার ১৯.৪৫ ধারা অনুসারে— টেস্ট ম্যাচে ক্রিকেটারদের তিন রঙের মোজা পরার অনুমতি রয়েছে। সেগুলো হচ্ছে– সাদা, ক্রিম ও লাইট গ্রে (ধূসর)। এর বাইরে তাদের মোজায় দৃশ্যমান কোনো লোগো ব্যবহারেরও অনুমতি নেই। এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এই তিন রঙের পাশাপাশি ট্রাউজারের সঙ্গে মিলিয়ে মোজা পরার নির্দেশনা রয়েছে নীতিমালায়।

আইসিসির খুটিনাটি যেকোনো বিষয়ে নিয়ম লঙ্ঘন করলে শাস্তির বিধান রয়েছে। তবে মোজা পরার নিয়ম লঙ্ঘনের দায়ে শুভমান গিল শাস্তি পাবেন কি না তার নির্ভর করছে ম্যাচ রেফারির ওপর। বিষয়টি তার বিবেচনায় আসলে লেভেল–১ পর্যায়ের অপরাধে দণ্ডিত হবেন ভারতীয় অধিনায়ক। আর তেমনটা হলে তাকে ম্যাচ ফি’র ১০–২০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। এ ছাড়া দুর্ঘটনাবশত (অনুমোদিত মোজা ভেজা কিংবা অব্যবহারযোগ্য) যদি গিল ভিন্ন রঙ ব্যবহার করে থাকেন, তবে শাস্তি এড়ানোরও সুযোগ থাকবে তার সামনে।

হেডিংলি টেস্টের প্রথম দিনেই স্বাগতিক বোলারদের নাস্তানাবুদ করে শুভমান গিলের ভারত বড় পুঁজি পেয়েছে। প্রথম দিন শেষে ইংলিশদের বিপক্ষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৫৯ রান। ৮৫ ওভার ব্যাট করে ৪.২২ গড়ে রান তুলেছেন গিল-জয়সওয়ালরা। ওপেনার জয়সওয়ালের ইতিহাসগড়া ইনিংস ১০১ রানে থামলেও, গিল অপরাজিত আছেন ১২৭ রানে। এ ছাড়া লোকেশ রাহুল করেন ৪২, ঋষভ পান্ত অপরাজিত ৬৫–তে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস