মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত
Advertise with us
পরে আটক ৪

সিলেটে ‘পুলিশের সামনেই’ নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে ‘পুলিশের সামনেই’ নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

সিলেট নগরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে নগরের নবাব রোড এলাকায় এই মিছিল করেন সংগঠনটির শ’খানেক নেতাকর্মী। এসময় মিছিলের পাশ দিয়ে পুলিশের একটি গাড়িও যেতে দেখা যায়। মিছিলের পর অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি, আশরাফুল আহমদ শাফি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের নির্দেশে এ মিছিল করা হয়। মিছিলের ব্যানারে নাসির উদ্দিন খানের ছবি ছিলো। তবে মিছিলে নাসির উদ্দিন খানঅিংশ নেননি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। তিনি ভারতে আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নেতাকর্মীরা যখন নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করছেন টিক তার বিপরীত পাশেই পুলিশের একটি গাড়ি দাঁড়ানো ছিল। মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে সামনে দিকে চলে যায়। সেই সময় মিছিলটিতে মানুষের সংখ্যা বেশি হওয়াতে পুলিশ বাধা দিতে দেখা যায়নি।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সমনে থেকে মদিনা মার্কেটের দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। এই ঘটনায় অভিযান দিয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়। এবং পরবর্তীতে দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিকেলে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। পরে দুপুরের দিকে তাদের আদালতো তোলা হয়েছে। মিছিলের এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস