বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মেসার্স আদনান বিল্ডিং মেটেরিয়ালসের স্বত্বাধিকারী ফখরুল ইসলাম পারুল। শনিবার (২০ জুন) বিকেলে পৌর শহরের ইয়াম্মী রেস্টুরেন্টে বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

মতবিনিময় সভায় ফখরুল ইসলাম পারুল বলেন, দীর্ঘদিন ধরে তিনি হাজীগঞ্জ বাজারে ব্যবসা করে আসছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন। দেশে ফেরার পর বাজারের ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে আসন্ন হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ব্যাপারে ব্যাপক উৎসাহ ও সমর্থন পেয়েছেন। তাদের অনুরোধ ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

এসময় তিনি ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচন হয়নি। ফলে বাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না। নির্বাচিত হলে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে বাজারের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেবেন। এছাড়া ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাজারের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাকে অগ্রাধিকার দেবেন। ব্যক্তিগত স্বার্থ নয়, ব্যবসায়ীদের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করবেন।

সভায় ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের প্রার্থীতা ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন হক ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. নাজমুল হক, সমছু ব্রাদার্সের মো. জুনেদ আহমদ এবং এ আলী ট্রেডার্সের মো. নূর-এ আলম কামরান। এসময় তারা বলেন, ফখরুল ইসলাম পারুল বড়লেখার একজন পরিচ্ছন্ন, সৎ ও সুপরিচিত ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি বাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। এ লক্ষ্যে তাকে বিজয়ী করতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি ইকবাল হোসেন স্বপন ও খলিলুর রহমান, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য মস্তফা উদ্দিন, আজাদ বাহার জামালি, হানিফ পারভেজ, সিরাজুল ইসলাম রিপন, আশফাক আহমদ, ফয়ছল মাহমুদ ও রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস