সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

বন্ধের পর পর্যটকদের জন্য খুললো সাদাপাথর

নাহিম মিয়া   |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্ধের পর পর্যটকদের জন্য খুললো সাদাপাথর

দুর্যোগপূর্ণ আবহাওয়ার উন্নতি হওয়ায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাদাপাথর। বৃহস্পতিবার ৫ জুন উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির মিটিং শেষে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

এদিন সকালে সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন করেছেন পর্যটন উন্নয়ন কমিটির সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুননাহারের নেতৃত্বে সাদাপাথর পরিদর্শনে যান কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।

বিজ্ঞপ্তিতে জানানো হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলার সাময়িক বন্ধকৃত ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ৬ জুন থেকে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যগণের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তুলে নেওয়া হলো।

গত ৩০ মে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় সাদাপাথরে পর্যটকদের যাতায়াত। এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও উন্মুক্ত করা হলো সাদাপাথরে পর্যটকদের যাতায়াত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস