বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

  |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানসহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আতিকুর রহমান, একই উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নুরুদ্দিন ওরফে নুরধন ও শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অসিত দাশ মন্টু।

পুলিশ জানায়, নুরধন রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি। তিনি বাঘাসুরা ইউনিয়নে রাধানগর গ্রামের মৃত সবুর মিয়ার ছেলে। মাধবপুর সেনা ক্যাম্পের একটি দল ফতেহগাজী মাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একই সেনা ক্যাম্পের সদস্যরা শায়েস্তাগঞ্জ উপজেলার হাসপাতাল সড়ক থেকে অসিত দাশ মন্টুকে গ্রেফতার করে। মন্টুও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি।

অপরদিকে, সোমবার দুপুরে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং আন্দিউড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আতিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের একাধিক মামলা রয়েছে। এতদিন তিনি গা ঢাকা দিয়েছিলেন।

মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও শায়েস্তাগঞ্জ থানার (ওসি) দিলীপ কান্ত নাথ এসব তথ্য নিশ্চিত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস