বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

সিলেটের জেল সুপার হালিমাকে বদলি, আসছেন প্রশান্ত বণিক

  |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটের জেল সুপার হালিমাকে বদলি, আসছেন প্রশান্ত বণিক

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হালিমা খাতুনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। আর সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে দ্বায়িত্ব দেয়া হয়েছে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) প্রশান্ত কুমার বণিককে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা -১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়। আদেশে একই সাথে দেশের আরও সাত জেল সুপারকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) প্রশান্ত কুমার বণিককে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব), সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হালিমা খাতুনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হিসেবে দ্বায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়াও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) জাহানারা বেগমকে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব),  কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) মো. আব্দুল জলিলকে ফেনী জেলা কারাগার জেল সুপার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুর রহমানকে চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ ফোরকান ওয়াহিদকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেনকে গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এবং জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমাকে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার হিসেবে বদলি করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস