বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

নিজের গলা কেটে যুবকের আত্মহত্যা

  |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিজের গলা কেটে যুবকের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে  সাত্তার মিয়া (৩২) নামে এক যুবক নিজের গলা কেটে আত্মহত্যা  করেছেন। পৌরশহরের মালাকারপাড়ায় বুধবার বিকালে  এঘটনা ঘটে। সাত্তার মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়াব আলীর ছেলে।

মিয়াব আলী জানান, ছেলে  সাত্তার প্রায় ৮বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। বছর দুয়েক আগ থেকে সে বেপোরোয়া হয়ে উঠে। মাদক সেবনের টাকা না পেলে বাসার লোকজনকে মারপিট ও ভাংচুর করতো। প্রায় একবছর আগে মারপিট করে তার স্ত্রী জোৎস্না বেগমের হাত ভেঙ্গে দেয়। দুই শিশু পুত্র কে মাটিতে চাপা দিয়ে মেরে ফেলতে চেষ্টা চালায়।

তিনি বলেন, অত‍্যচার সইতে না পেরে স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ী চলে যায়।এরপর থেকে মাদকাসক্ত সাত্তার অনেকটা মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

বুধবার বিকালে সত্তর উত্তেজিত হয়ে উস্খল আচরণ শুরু করে। এক পর্যায়ে একটি  ধারালো টিনের সিট নিয়ে  মালাকারপাড়া এলাকায় গিয়ে নিজের গলা কাটতে থাকে।  উৎসুক জনতা নিবৃত করাতে চেষ্টা করে ব‍্যর্থ হয়।

খবর পেয়ে মাধবপুর থানার এস আই সাইদুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে তার হাত থেকে জনতার সহযোগিতায় টিনের ধারালো টুকরোটি উদ্ধার  করে।গুরুত্বর আহত অবস্থায় সাত্তার কে মাধবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই সাত্তারের মৃত‍্যু হয় বলে জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক  জানান।

মাধবপুর থানায় ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব‍্যাপারে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস