বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

নগরে যান চলাচল কম, মানুষের মধ্যে আতঙ্ক

  |   রবিবার, ০৪ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরে যান চলাচল কম, মানুষের মধ্যে আতঙ্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সিলেট থেকে বন্ধ রয়েছে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল। আন্তজেলা দুএকটি বাস চললেও যাত্রী সংখ্যা খুবই কম।

রোববার সকালে সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনালে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, সংঘাতের ভয়ে আজকে বেশিরভাগ চালক বাস নিয়ে রাস্তায় নামতে রাজি হননি। এছাড়া আজ যাত্রীও নেই।

এদিকে, নগরেও আজ স্বাভাবিকের তুলনায় যান চলাচল অনেকটা কম। তবে কিছু রিকশা ও অটোরিকশা চলছে। বন্ধ রয়েছে নগরের বিপনী বিতানগুলো। বেশির ভাগ দোকানও বন্ধ। তবে গলির ভেতরের দোকানপাট খোলা রয়েছে। সব মানুষের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। দেশের কি হবে এ নেয়ে উদ্বিগ্ন সবাই।

নগরের জিন্দাবাজার এলাকার ব্লু ওয়াটার শপিং সিটির ব্যবস্থাপক মলয় দত্ত বলেন, কালকে এই এলাকায় মারামারি হয়েছে। আজকেও সংঘাতের আশংকা আছে। তাই মার্কেট বন্ধ রেখেছি। পরিস্থিতি শান্ত থাকলে বিকেলের দিকে খোলা হতে পারে।

তবে স্বাভাবিক রয়েছে সরকারি অফিস আদালতের কার্যক্রম। ব্যংকগুলোও খোলা আছে।

এদিকে, সাড়ে ১১ টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় জমায়েতের ডাক দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তার্ আগে থেকেই দুচারজন করে জড়ো হতে শুরু করেন। বেলা ১২ টায় ওই এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বেঁধে যায়।

অপরদিকে, আওয়ামী লীগও আজ ওয়ার্ডে ওয়ার্ডে শান্তি মিছিল কর্মসুচি ঘোষণা করেছে। ফলে সংঘাতের আশংকা করছেন অনেকে। এনিয়ে নাগরিকদের মধ্যে ভীতি রয়েছে। যদিও নগরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গুরুত্বপূর্ন মোড়গুলোতে অবস্থান করছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস