মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

কোম্পানীগঞ্জ সীমান্তে ‘গুলিতে নিহত’ ২ বাংলাদেশির লাশ হস্তান্তর

  |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ২২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোম্পানীগঞ্জ সীমান্তে ‘গুলিতে নিহত’ ২ বাংলাদেশির লাশ হস্তান্তর

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ‘গুলিতে নিহত’ দুই বাংলাদেশির লাশ হন্তান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর মরদেহ হন্তান্তর করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।

নিহতরা হলেন- উপজেলার কালাইরাগের প্রয়াত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) এবং একই এলাকার প্রয়াত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (২৫)।

রোববার বিকালে সীমান্ত এলাকায় দুজনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবিকে জানানো হয়।

উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, তারা মাঝে মধ্যে লাকড়ি ও কাঁঠাল আনতে ওপারে যেতেন। রোববারও কয়েকজন মিলে গিয়েছিলেন। দুজন নিহত হয়েছেন।

“সন্ধ্যার দিকে লাশ হস্তান্তর করা হয়েছে”, বলেন ইউপি চেয়ারম্যান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস