বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ঈদের দিন কেমন থাকবে সিলেটের আবহাওয়া

  |   শনিবার, ১৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের দিন কেমন থাকবে সিলেটের আবহাওয়া

দুয়ারে বর্ষা। শনিবার থেকে শুরু হচ্ছে আষাঢ় মাস। এই হিসাবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ হবে আষাঢ়ের তৃতীয় দিনে।

এবার বর্ষা আসার আগেই আকাশে বেড়েছে মেঘের আনাগোনা। বৃহস্পতিবার থেকে সিলেটে ঝরছে অঝোর ধারার বৃষ্টি। ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া এনিয়ে উদ্বিগ্ন অনেকেই।

আবহাওয়াবিদরা বলছেন, ঈদের আগে ও পরে মিলিয়ে তিন দিন দেশের উত্তরপূর্ব ও উত্তরপশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের পরেও সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে।

শুক্রবার (১৪ জুন) খুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা ও রাজশাহী বিভাগের তাপমাত্রা অন্যান্য জায়গার তুলনায় এখনো বেশি। খুলনা বিভাগের অধিকাংশ জেলা এবং রাজশাহী বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদীগুলোর পানির সমতল বাড়ছে। এই এলাকায় উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় তিস্তা, ধরলা, দুধকুমার এবং উত্তরপূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, শনিবার (১৫ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়েও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস