বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ওডেসা উপকূলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত ২০

  |   শনিবার, ১৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওডেসা উপকূলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের ওডেসায় বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এ ঘটনায় কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন। এই সপ্তাহের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক হামলায় বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

শনিবার (১৬ মার্চ) এ হামলার নিহতদের প্রতি শোক জানিয়ে স্থানীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার দেশটির জাতীয় টেলিভিশনে বলেন,রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ থেকে ছোড়া দুটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র দক্ষিণ শহরের বেসামরিক অবকাঠামোতে আঘাতের ফলে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অঞ্চলের বাসিন্দারা গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিস্ফোরণটি খুব শক্তিশালী ছিল,বিশেষ করে দ্বিতীয়টি।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন,এ মাসে প্রায় প্রতিদিনই রাশিয়ান ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা করেছে। নিষ্ঠুর এই হামলার জন্য রাশিয়া ইউক্রেনের বাহিনীর কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া পাবে। আমাদের প্রতিরক্ষা বাহিনী অবশ্যই এমন কিছু করবে যাতে রাশিয়ার খুনীরা ন্যায্য শাস্তি পায়।

ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক টেলিগ্রামে লিখেছেন,ওডেসায় রাশিয়ার সন্ত্রাসী হামলা তাদের দুর্বলতা প্রকাশের লক্ষন। রাশিয়া আক্রমণটি এমন সময়ে করছে যখন দেশটি (রাশিয়া) তার নিজ ভূখণ্ডে মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না।

এর আগে শনিবার (২ মার্চ) ওডেসায় একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় পাঁচ শিশুসহ ১২ জন নিহত হয়। ওডেসা ইউক্রেনের বৃহত্তম বন্দরগুলোর মধ্যে একটি। দীর্ঘদিন ধরে রাশিয়ার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এটি।
সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস