বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সিলেটে থামানো যাচ্ছে না ডেঙ্গুর সংক্রমণ

  |   বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে থামানো যাচ্ছে না ডেঙ্গুর সংক্রমণ

সিলেটে যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে হু হু করে। সিলেট সিটি কর্পোরেশন যদিও বলছে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে বিপরীতে  এ পর্যন্ত ১ হাজার ১৭৮ জন সিলেটে ইতিমধ্যে ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন। ফলে, ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীতে যে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালাচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) তা কতোটুকু কাজে আসছে তা নিয়েও উঠছে প্রশ্ন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সিলেট নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত ১০ জনের মধ্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজে ২ জন, মাউন্ট এডোরা হসপিটালে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ২ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ১ জন চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী।

ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ১৭৮ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৪ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২ ভর্তি রয়েছেন। অন্যদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ১৪৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, সিলেট বিভাগের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি করপোরেশন নগরীতে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে। প্রতিটি ওয়ার্ডে শ্রমিকরা এডিস মশা নিধনে কাজ করছে। কিন্তু জনসচেতনতা ছাড়া কোনভাবেই ডেঙ্গু পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে জানান তিনি।

চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে ফেব্রুয়ারি–মার্চে না থাকলেও এপ্রিলে ১ জন ও মে মাসে ১ জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন। আর আগস্ট মাসে ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন গত আগস্টে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস