মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

জাফলংয়ে দা দিয়ে কুপিয়ে নারী খুনঃ যুবক আটক

  |   শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাফলংয়ে দা দিয়ে কুপিয়ে নারী খুনঃ যুবক আটক

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় যুবকের দা’য়ের কোপে আয়শা সিদ্দিকা (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত ছিদ্দিকুর রহমান (২২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়শা সিদ্দিকা উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের মো. আবু হাসানের স্ত্রী। আয়শা তার স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছিলেন। গত কয়েকদিন আগে তিনি উত্তর প্রতাপপুর এলাকায় তার বাবার বাড়িতে বেড়াতে আসেন।

পুলিশ সূত্রে জানা গেছে,নিহত আয়শা সিদ্দিকার নামে মানবপাচার আইনে একটি মামলা রয়েছে। তবে ছিদ্দিকুরের সঙ্গে কি নিয়ে বিরোধের জেরে খুন হয়েছে সেটি প্রাথমিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়,বৃহস্পতিবার সকালে আয়েশা সিদ্দিকা বাড়ির পাশে ছিল। এ সময় ছিদ্দিকুর রহমান সেখানে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ছিদ্দিকুর রহমান ধারালো অস্ত্র দিয়ে আয়শাকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা আয়শাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন,খুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ছিদ্দিকুর রহমান নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ছাড়াও হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতী চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস