বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সিলেটে বিএনপির জনসমাবেশ ঘিরে সর্তক অবস্থানে পুলিশ

  |   মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে বিএনপির জনসমাবেশ ঘিরে সর্তক অবস্থানে পুলিশ

নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিএনপির জনসমাবেশকে ঘিরে সর্তক অবস্থান নিয়েছে পুলিশ। আজ সোমবার (৩১ জুলাই) নগরীর রেজিস্ট্রারী মাঠে বিকেল ৩ টায় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

রেজিস্ট্রারী মাঠ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক নিবেন্দু তালুকদার জানান, জনসমাবেশকে ঘিরে রেজিস্ট্রারী মাঠের আশপাশ এলাকায় পোশাকধারী পুলিশের সর্তক অবস্থান রয়েছে। এছাড়ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে লক্ষনীয়। তবে এখন পর্যন্ত (বেলা ২টা ২০ মিনিট) মাঠে বিএনপির নেতাকর্মী দেখা যায়নি।

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ বলেন, ‘আমাদের সমাবেশ বেলা তিনটার দিকে শুরু হবে। আজকের কর্মসূচি নিয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। যথা সময়ে প্রোগ্রাম শুরু হবে।’

সরকার পতনের এক দফা দাবি আদায়ে গত শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে সিলেটের এই জনসমাবেশ ঘিরে ব্যাপাক প্রস্তুতি নিয়েছে দলটি।

এরআগে রোববার (৩০ জুলাই) রাত ৯টায় মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা ও মহানগরের এক প্রস্তুতি সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জনসমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের উদাত্ত আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস