বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সিলেটে স্ত্রীকে খু*ন করে পালিয়ে গেলেন স্বামী

  |   রবিবার, ২৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে স্ত্রীকে খু*ন করে পালিয়ে গেলেন স্বামী

সিলেটের শাহপরান এলাকায় স্বামীর ছুরিকাঘাতে শিমলা রাণী নাথ (২১) নামে এক কিশোরী খুন হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) দুপুর দুইটার দিকে সিলেটের মেজরটিলা নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ দেব নাথ (২৬) পালাতক রয়েছেন। বিশ্বজিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নৃপেন্দ্র দেবনাথের ছেলে। বর্তমানে তিনি মেজরটিলা এলাকার নুরপুর রাস্তার পাশের বিয়ানী হাউসের বাসিন্দা।

আর নিহত শিমলা নগরীর ৩২ নং ওয়ার্ডের নূরপুর এলাকার নিপেন্দ্র নাথের মেয়ে। দাম্পত্য কলহের জেরে শিমলাকে তাঁর স্বামী খু*ন করেছে বলে অভিযোগ নি হ ত শিমলার বাবা জিতেন্দ্র দেবনাথের।

শিমলার বাবা জানান, বিশ্বজিতের সাথে ৬/৭ মাস আগে সিমলার বিয়ে দিয়েছিলেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। ভাই বোনেরাও সরকারি চাকরি করে। তবে বিশ্বজিত নিজে কিছু করতেন না। অপরদিকে সিমলা নগরের নয়াসড়ক এলাকায় একটি কসমেটিক্সের দোকানে চাকরি করতেন। একইসাথে সিলেট সরকারি মহিলা কলেজে অনার্স পড়ছিলেন একুশ বছরের এ তরুণী।

জিতেন্দ্র দেবনাথ বলেন, বেকার স্বামীকে বিয়ের পর থেকে একটা কিছু করার জন্য তাগাদা দিতে থাকেন তিনি। কিন্তু বিশ্বজিৎ তার কথা শুনতেন না। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য চলছিল। কিছুদিন আগে শিমলা স্বামীর বাসা ছেড়ে চলে গিয়েছিলেন বাবার বাড়িতে।

বিশ্বজিৎ তাকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরের দিকে নিজের কিছু বখাটে বন্ধু-বান্ধব নিয়ে সিমলা কর্মস্থলে গিয়ে তাকে নানাভাবে হুমকি ধমকি দিয়েছেন। এ কারণে তার বাবা বৃহস্পতিবারই (২০ জুলাই) শাহপরাণ থানায় একটি জিডি দায়ের করেছিলেন।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে বিশ্বজিৎ সিমলার মেজরটিলাস্থ নাথপাড়ার বাবার বাড়িতে উপস্থিত হন এবং এক পর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে কেটে পড়েন বলেও জানিয়েছেন জিতেন্দ্র দেবনাথ।

শাহপরান থানা পুলিশ সূত্রে জানা গেছে,  শুক্রবার দুপুর দুইটার দিকে শিমলা রাণী নাথ ঘরের কাজ করছিলেন। এসময় স্বামী বিশ্বজিৎ এসে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ শুরু করেন। এক পর্যায়ে তর্কাতর্কি শুরু হলে স্ত্রীকে ছুরিকাঘাত করেন বিশ্বজিৎ। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুনের ঘটনার সতত্যা নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস