মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

  |   বুধবার, ২৮ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

সিলেট প্রতিনিধিঃ

আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা। সিলেট মহানগরীতে প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে    ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। নামাজের আগে বয়ান পেশ করবেন ও ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

রবিবার (২৫ জুন) সিলেটের জেলা প্রশাসনের কনফারেন্স রুমে আসন্ন ঈদুল আযহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট মহানগরীর প্রধান ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে সকাল ৮ টায়। এছাড়াও একই সময়ে (সকাল ৮ টা) সিলেট কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

শাহজালাল (রহ.) দরগাহ মসজিদেও সকাল ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।এতে ইমামতি করবেন মুফতি মাওলানা আসজাদ হোসাইন।

সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আহসানুল ইসলাম।

সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্টিত হবে। নামাজে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী । এখানে জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

প্রতিবছরের ন্যায় এবারও বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া সিলেটে ঈদের ছোট-বড় আরও ৩ হাজারেরও বেশি ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের জামায়াত ঘিরে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস