বুধবার ১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

ফেঞ্চুগঞ্জে ওরস নিয়ে উত্তেজনা, স্থগিত করলো প্রশাসন

  |   বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেঞ্চুগঞ্জে ওরস নিয়ে উত্তেজনা, স্থগিত করলো প্রশাসন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় স্থানীয়দের আন্দোলনের মুখে বন্ধ হলো মুজিবুল বশর মাইজভাণ্ডারির ওরস। গতকাল বুধবার ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ এসে ওরসের সব আয়োজন বন্ধ করে দেয়।

এ নিয়ে কয়েকদিন ধরে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ওরস বন্ধের দাবিতে মঙ্গলবার সিলেট-মৌলভীবাজার সড়কের কটালপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওরসকে কেন্দ্র করে এলাকা থমথমে ছিল। উপজেলার ইলাশপুর গ্রামবাসীর পক্ষ থেকে ওরস বন্ধের জন্য সিলেট জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ইলাশপুর গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম জানু মিয়া নিজ উদ্যোগে বুধবার ইলাশপুর গ্রামে ওরস করার আয়োজন করেন। এলাকাবাসী নিষেধ দেওয়ার পরও কর্ণপাত করেননি জানু মিয়া। উলটো এলাকার লোকজনকে হুমকি-ধমকি দেন।

স্থানীয়রা জানান, মুজিবুল বশর নিজেকে আওলাদে রাসুল দাবি করেন। ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন বলেন, ওরস আয়োজক জানু মিয়াকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ডেকে ওরস বন্ধের নির্দেশ দিয়েছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস