মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

সিলেট-ঢাকা রুটে ‘এয়ার অ্যাস্ট্রা’ ফ্লাইট চালু

  |   বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট-ঢাকা রুটে ‘এয়ার অ্যাস্ট্রা’ ফ্লাইট চালু

নিউজ ডেস্ক:: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ফ্লাইট অপারেশন’ শুরু করেছে দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’।

বুধবার (৭ ডিসেম্বর) সিলেট-ঢাকা ফ্লাইট চালু করেছে নতুন এয়ারলাইন্সটি। প্রতিদিন ঢাকা-সিলেট-ঢাকা দুটি করে ফ্লাইট পরিচালনা করবে ‘এয়ার অ্যাস্ট্রা’

সিলেট-ঢাকা রুটে ফ্লাইট চালু উপলক্ষে বুধবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে ‘এয়ার অ্যাস্ট্রা’। ফিতা ও কেক কেটে উদ্বোধন করা হয় ফ্লাইটের।

এসময় উপস্থিত ছিলেন ‘এয়ার অ্যাস্ট্রা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সি.ই.ও) ইমরান আসিফ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক- বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল।

ফ্লাইটের আগে যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান এয়ারলাইন্সটির সিলেট অফিসের কর্মকর্তারা।

‘এয়ার অ্যাস্ট্রা’ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. ছালিক মিয়া জানান, বুধবার বিকেল ৩টায় ঢাকা থেকে ৬৬ জন যাত্রী নিয়ে সিলেট আসে উদ্বোধনী ফ্লাইট। এরপর বিকেল সাড়ে ৩টায় ২৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে ফ্লাইট।

‘এয়ার অ্যাস্ট্রা’ সূত্র জানায়, প্রতিদিন বেলা ২টা ১০ মিনিট ও রাত ৮টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছাড়বে। আর সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল সাড়ে ৩টা ও রাত ৯টা ২০ মিনিটে।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইটের মাধ্যমে বেসরকারি এই এয়ারলাইন্স যাত্রী পরিবহন শুরু করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস