মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

সিলেটে টিলা কেটে বিলীন করার পর অভিযানঃজব্দ করা হলো এক্সেভেটর

  |   রবিবার, ০২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ২৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে টিলা কেটে বিলীন করার পর অভিযানঃজব্দ করা হলো এক্সেভেটর

সিলেট প্রতিনিধিঃ

সিলেটে টিলা কেটে বিলীন করার পর চালানো হলো অভিযান।ঘটনাস্থল থেকে জব্দ করা হলো টিলা কাটায় ব্যবহৃত একটি এক্সেভেটর।

নগরের উপকন্ঠ সিলেট সদর উপজেলার ৪নং খাদিমনগর ইউনিয়নের ধলইপাড়া এলাকায় শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা-৬(খ) লঙ্ঘন, অধিদফতরের ছাড়পত্র ব্যতীত পাহাড়/টিলা কাটার সময় একটি এক্সেভেটর জব্দ করা হয়।

এসময় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াদিন বলে জানিয়ে পরিবেশ অধিদফতরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন,অবৈধভাবে পাহাড়/টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদফতর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক,জেলার পরিদর্শক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।অভিযানে সহায়তা করে শাহপরান থানার পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস