বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

সিলেট জেলা পরিষদ নির্বাচন:৩ পদে ৭৩ জনের মনোনয়ন দাখিল

  |   শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট জেলা পরিষদ নির্বাচন:৩ পদে ৭৩ জনের মনোনয়ন দাখিল

টুডে নিউজ ডেস্ক::

সিলেট জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ নির্বাচনে অংশগ্রহণ করতে তিন পদে ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।এরমধ্যে চেয়ারম্যান পদে ১ জন,সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১৫ সেপ্টেম্বর ছিলো এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন।এদিন সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন,মোট ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছিলেন তবে জমা দিয়েছেন ৭৩ জন।এরমধ্যে চেয়ারম্যান পদে মাত্র দুজন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১জন।এর ফলে চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দিন খান বিজয়ী হতে যাচ্ছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী,১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই,আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর,আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর।প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস